খেলাধুলা

ষষ্ঠ বিশ্বকাপে মেসি, ইতিহাস গড়ার সামনে আর্জেন্টাইন মহাতারকা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ১৪, ২০২৬ ১৫:৫
ছবি: কোলাজ আমেরিকা বাংলা
ছবি: কোলাজ আমেরিকা বাংলা

গত ১১ জুন পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের। বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞ শুরু হলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও মাঠে নামার অপেক্ষায় রয়েছে। আগামী বুধবার সকালে ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচটিতে মাঠে নামার সঙ্গেই সঙ্গেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলার অনন্য কীর্তি গড়বেন লিওনেল মেসি। মাঠে নামার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি আসরের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে মেসি ক্যাপশনে লিখেছেন—‘২০০৬⚽২০২৬’। 

 

২০ বছর আগের জার্মানি বিশ্বকাপ দিয়ে শুরু হওয়া এই যাত্রার শেষটা যেন একই ফ্রেমে বেঁধেছেন তিনি। মেসির পাশাপাশি চলতি আসরে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গুইলার্মো ওচোয়ার সামনেও ষষ্ঠ বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে।

 

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ ছোঁয়ার পাশাপাশি এবার মেসির সামনে রয়েছে বেশ কিছু মহাকাব্যিক মাইলফলক ভাঙার সুযোগ। এর মধ্যে অন্যতম হলো বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়া। বর্তমানে ১৬ গোল নিয়ে এই রেকর্ডের শীর্ষে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। এরপর আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও (১৫ গোল) এবং জার্মানির গার্ড মুলার (১৪ গোল)। লিওনেল মেসি বর্তমানে ১৩টি গোল নিয়ে ফ্রান্সের জাস্ট ফন্টেইনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন। তবে এই রেকর্ড ভাঙার দৌড়ে মেসির একমাত্র প্রতিপক্ষ ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে, যিনি মাত্র ২৭ বছর বয়সে নিজের তৃতীয় বিশ্বকাপে নেমেই মেসির সমান ১৩টি গোল নিয়ে অপেক্ষায় আছেন।

 

গোলের পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট বা গোল করানোর রেকর্ডও নিজের করে নিতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি ৮টি গোলে সরাসরি সহায়তা করেছেন। ১০টি অ্যাসিস্ট নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলেকে ছুঁতে মেসির প্রয়োজন আর মাত্র ২টি এবং এককভাবে শীর্ষে উঠতে প্রয়োজন ৩টি অ্যাসিস্ট। শুধু তাই নয়, আর্জেন্টিনা যদি এবারও ফাইনালে উঠতে পারে, তবে পেলে, কাফু, রোনালদো নাজারিও এবং জার্মানির লোথার ম্যাথাউস ও পিয়েরে লিটবারস্কির পর ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি।

 

ইতিমধ্যেই বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার এবং রেকর্ড ২৩০০ মিনিট মাঠে থাকার কীর্তি মেসির দখলে রয়েছে। ২০২৬ সালের এই নতুন ফরম্যাটে একটি দলের সর্বোচ্চ ৮টি ম্যাচ খেলার সুযোগ থাকায়, মেসি যদি তার ম্যাচ এবং মিনিটের এই সংখ্যাকে আরও অনেক উঁচুতে নিয়ে যান, তবে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অলক্ষ্য মাইলফলক হয়ে থাকবে।

জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না।   নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার।   তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Advertisement

খেলাধুলা

View more
ছবি: কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে উচ্ছ্বাসে জার্মান ফুটবলাররা
ইতিহাসের পুনরাবৃত্তি, ব্রাজিলের পর কুরাসাওকেও ‘সেভেন আপ’ খাওয়াল জার্মানি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অভিষেক হওয়া কুরাসাওয়ের বিপক্ষে গোল উৎসবে মেতেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের পরাশক্তিরা। ম্যাচের ৮৮তম মিনিটে সপ্তম গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন কাই হাভার্টজ। এর মাধ্যমে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ৭-১ গোলের ঐতিহাসিক জয়ের স্মৃতিও ফিরিয়ে আনে জার্মানি।   ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। কুরাসাওয়ের জালে বল পাঠাতে তাদের সময় লাগে মাত্র ৬ মিনিট। জার্মান মিডফিল্ডার ফেলিক্স এনমেচা গোল করে দলকে এগিয়ে দেন।   তবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ক্ষুদ্র জনসংখ্যার দেশ হিসেবে অভিষেক হওয়া কুরাসাও দ্রুতই ম্যাচে ফিরে আসে। ২১তম মিনিটে বক্সের ভেতর থেকে লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ঠেকাতে ব্যর্থ হন। বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল পেয়ে উচ্ছ্বাসে ভাসে কুরাসাও।   গোল করার পর রেসলার জন সিনার বিখ্যাত উদ্‌যাপনও করেন কোমেনেনসিয়া। গ্যালারিতে উপস্থিত কুরাসাও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। মাত্র ১ লাখ ৫৮ হাজার জনসংখ্যার দেশের জন্য এটি ছিল ঐতিহাসিক এক মুহূর্ত।   তবে সমতা বেশিক্ষণ টিকতে দেয়নি জার্মানি। ম্যাচের ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পায় জার্মানি। কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন ফেলিক্স এনমেচা। স্পটকিক থেকে গোল করেন কাই হাভার্টজ। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।   দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।   এরপর গোলের ধারা অব্যাহত রাখে জার্মানি। ম্যাচের ৬৮তম মিনিটে পঞ্চম গোল করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন। ৭৮তম মিনিটে ষষ্ঠ গোলটি করেন ডেনিজ উনদাভ। উল্লেখযোগ্য বিষয় হলো, জার্মানির প্রথম ছয়টি গোলই আসে ছয়জন ভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে। ম্যাচের ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোল করেন কাই হাভার্টজ। তার গোলেই ৭-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় জার্মানির।   ম্যাচটি আরেকটি বিশেষ কারণে ইতিহাসে জায়গা করে নিয়েছে। ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক প্রধান কোচ কুরাসাওয়ের ডিক অ্যাডভোকাট, যার বয়স ৭৮ বছর। অন্যদিকে জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমানের বয়স ৩৮ বছর। দুই কোচের বয়সের পার্থক্য ৪০ বছর, যা ফিফা বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচে মুখোমুখি হওয়া দুই প্রধান কোচের মধ্যে সর্বোচ্চ ব্যবধান।   ম্যাচের আগে ডিক অ্যাডভোকাট বলেছিলেন, তার দল জার্মানিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। তিনি বলেন, “কোচেরা সব সময়ই প্রতিপক্ষকে বিপদে ফেলার পরিকল্পনা করেন। এই ম্যাচে জার্মানি যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে, তা বলাই বাহুল্য। তারা বিশ্বকাপের অন্যতম দাবিদার। তবে ফুটবলে মাঝেমধ্যেই ছোট দলগুলো বড় দলকে হারিয়ে দেয়। জার্মানির পাশে আমরা খুবই ছোট একটি দল, কিন্তু মাঠের লড়াইয়ে তাদের জন্য আমরা কঠিন প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করব।”   বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো অংশ নেওয়া কুরাসাওয়ের খেলোয়াড়দের চোখে-মুখে জাতীয় সংগীতের সময় আবেগ স্পষ্ট ছিল। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে তাদের অভিষেক ইতোমধ্যে স্মরণীয় হয়ে আছে।   অন্যদিকে জার্মানি এই বড় জয়ের মাধ্যমে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ জয়ের স্মৃতি ফিরিয়ে এনে এবার কুরাসাওকেও সাত গোলের স্বাদ দিল ইউরোপের এই ফুটবল পরাশক্তি।

খেলা ডেস্ক প্রকাশ: জুন ১৪, ২০২৬ ১৫:৩১
ছবি: কোলাজ আমেরিকা বাংলা

ষষ্ঠ বিশ্বকাপে মেসি, ইতিহাস গড়ার সামনে আর্জেন্টাইন মহাতারকা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ভাগ্য বদলাতে স্ত্রীর পায়জামা নিয়ে এলেন স্প্যানিশ ডিফেন্ডার

ছবি: সংগৃহীত

শুরুতেই হোঁচট, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

ছবি: সংগৃহীত
বিশ্বকাপ এলেই কেন ব্রাজিল-আর্জেন্টিনা জ্বরে কাঁপে বাংলাদেশ, কখনো কখনো কেন তৈরি হয় সংঘাত?

বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতেই আবারও রঙিন হয়ে উঠেছে বাংলাদেশের শহর, মফস্বল ও গ্রামাঞ্চল। বাড়ির ছাদ, অলিগলি, বাজার, সড়কের মোড় কিংবা খেলার মাঠ, সর্বত্রই চোখে পড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। যদিও এবারের বিশ্বকাপে বাংলাদেশের কোনো অংশগ্রহণ নেই, তবুও ফুটবল উন্মাদনায় বিশ্বের অন্যতম আলোচিত দেশ হয়ে উঠেছে বাংলাদেশ।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের ফুটবলপ্রেম এবং বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ কোটি মানুষের এই দেশে বিশ্বকাপ শুরু হলেই ফুটবল শুধু একটি খেলা নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক আবেগের অংশ হয়ে ওঠে।   রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দেখা গেছে বিশাল আকারের ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। কোথাও কোথাও তৈরি করা হয়েছে ফুটবল তারকাদের বিশাল কাটআউট। বাজারে বেড়েছে বিভিন্ন দেশের জার্সির চাহিদাও। বিশেষ করে আর্জেন্টিনার অধিনায়ক Lionel Messi এবং ব্রাজিলের তারকা Neymar-এর জার্সি কিনতে ভিড় করছেন সমর্থকেরা।   বাংলাদেশের সঙ্গে ব্রাজিল বা আর্জেন্টিনার কোনো বিশেষ রাজনৈতিক বা ভৌগোলিক সম্পর্ক না থাকলেও কয়েক প্রজন্ম ধরে এই দুই দেশের ফুটবল দলকে ঘিরে গড়ে উঠেছে অসাধারণ এক আবেগ। বিশ্বকাপের সময় বন্ধু, প্রতিবেশী কিংবা আত্মীয়দের মধ্যেও দেখা যায় মজার প্রতিদ্বন্দ্বিতা। তবে কখনো কখনো এই প্রতিদ্বন্দ্বিতা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি করে।   সম্প্রতি হবিগঞ্জে স্থানীয় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর আলোচনায় আসে। আবার শরীয়তপুরে কিছু তরুণ ঘোষণা দিয়েছেন, ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিল শিরোপা না জেতা পর্যন্ত তারা বিয়ে করবেন না। এসব ঘটনা বাংলাদেশের ফুটবল আবেগের ব্যতিক্রমী দিকগুলোই তুলে ধরে।   তবে শুধু ব্রাজিল ও আর্জেন্টিনা নয়, মাঝে মাঝে অন্য দেশগুলোকেও ঘিরে তৈরি হয় আগ্রহ। সম্প্রতি এক প্রবীণ ফুটবলপ্রেমী নিজের জমির একটি অংশ বিক্রি করে প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করে আলোচনায় আসেন। তার আশা, একদিন এই বিশাল পতাকা জার্মানির কোনো জাদুঘরে স্থান পাবে।   এবারের বিশ্বকাপে ২৮ বছর পর জায়গা করে নেওয়া নরওয়েও বাংলাদেশের ফুটবল উন্মাদনাকে কাজে লাগানোর চেষ্টা করেছে। ঢাকায় নরওয়ে দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশিদের তাদের দলকে সমর্থন করার আহ্বান জানিয়ে পোস্ট দেয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতার পর নরওয়ের দ্রুত স্বীকৃতি দেওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়।   বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার ইতিহাস বেশ পুরোনো। ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে ফুটবলের আগমন ঘটে। পরে পূর্ব পাকিস্তান আমলে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক পরিবর্তনের সময় তরুণদের কাছে ফুটবল হয়ে ওঠে অনুপ্রেরণার উৎস।   ষাট ও সত্তরের দশকে ব্রাজিলের কিংবদন্তি Pelé বাংলাদেশের তরুণদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার সাফল্য এবং ব্রাজিলের আধিপত্য অনেককে ফুটবলের প্রতি আকৃষ্ট করে। পরবর্তী সময়ে টেলিভিশনের প্রসার ঘটার পর আশির দশকে বিশ্বকাপ আরও বেশি মানুষের ঘরে পৌঁছে যায়।   বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপ বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আসরে আর্জেন্টিনার কিংবদন্তি Diego Maradona-র নৈপুণ্য ও ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় পারফরম্যান্স অসংখ্য দর্শকের হৃদয় জয় করে। অনেকের কাছে সেটি ছিল কেবল ফুটবল নয়, বরং ইতিহাস ও আবেগের এক প্রতীকী মুহূর্ত।   ম্যারাডোনার অবসরের পর নতুন প্রজন্মের কাছে সেই আবেগের জায়গা দখল করেন লিওনেল মেসি। অন্যদিকে ব্রাজিল সমর্থকদের কাছে দীর্ঘদিন ধরে জনপ্রিয় মুখ নেইমার। ফলে বাংলাদেশের ফুটবল সমর্থকদের একটি বড় অংশ দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে, যা বিশ্বকাপ এলেই আরও স্পষ্ট হয়ে ওঠে।   তবে এই আবেগ কখনো কখনো বিপজ্জনক রূপও নিয়েছে। বিভিন্ন গবেষণা ও সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে, ২০২২ সালের বিশ্বকাপ চলাকালে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৪ সালে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু ঘটে। ২০১৮ সালেও ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে এক কিশোর প্রাণ হারায়।   বিশ্লেষকদের মতে, ফুটবল মানুষের আনন্দ, পরিচয় ও আবেগের জায়গা হলেও সেটি যেন সুস্থ প্রতিযোগিতা ও উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিদ্বন্দ্বিতায় নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের একসঙ্গে খেলা উপভোগ করার মধ্যেই নিহিত।   এবারের বিশ্বকাপ ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে, যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ১৯ জুলাই পর্যন্ত। আর সেই সঙ্গে বাংলাদেশের রাস্তাঘাট, ছাদ ও আড্ডায়ও চলবে ব্রাজিল-আর্জেন্টিনা বিতর্ক, যা বিশ্বকাপের এক অনন্য অনুষঙ্গ হয়ে উঠেছে বহু বছর ধরেই।

খেলা ডেস্ক প্রকাশ: জুন ১৩, ২০২৬ ২১:৬
ছবি: সংগৃহীত

ভিনিসিউসের ঝলকে হার এড়াল ব্রাজিল, মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্র

ছবি: সংগৃহীত

ব্রাজিল-মরক্কো ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে সমতা

সবুজ-হলুদ জার্সিতে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার। ছবি: সংগৃহীত

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের দখলে নিউইয়র্কের টাইমস স্কয়ার

ছবিঃ এ পি
লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের

২০২৬ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ঘরের মাঠ লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে এই দুর্দান্ত জয়ের মূল নায়ক ফোলারিন বালোগান, যার জোড়া গোলে ভর করে বিশ্বমঞ্চে দাপুটে শুরু পেল মার্কিনরা।   এই জোড়া গোলের মাধ্যমে ৯৬ বছরের পুরোনো এক আক্ষেপও ঘুচিয়েছেন এই ফরোয়ার্ড। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে এই প্যারাগুয়ের বিপক্ষেই বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেছিলেন যুক্তরাষ্ট্রের বার্ট প্যাটেনোড।   এরপর প্রায় এক শতাব্দী পেরিয়ে গেলেও বিশ্বকাপে আর কোনো মার্কিন ফুটবলার এক ম্যাচে একাধিক গোল করতে পারেননি, যে খরা অবশেষে কাটালেন ২৪ বছর বয়সী বালোগান।   বালোগানের এই মার্কিন তারকা হয়ে ওঠার গল্প যেকোনো রোমাঞ্চকর সিনেমা বা উপন্যাসকেও হার মানাবে। ২০০১ সালে তার নাইজেরিয়ান মা ইংল্যান্ড থেকে নিউইয়র্কে ছুটি কাটাতে এসেছিলেন।   ফেরার পথে গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে থাকায় বিমান কর্তৃপক্ষ তাকে ফ্লাইটে উঠতে অস্বীকৃতি জানায়। বাধ্য হয়ে নিউইয়র্কের ব্রুকলিনেই অবস্থান করতে হয় তাকে এবং সেখানেই জন্ম নেন বালোগান।   জন্মসূত্রে তিনি লাভ করেন মার্কিন নাগরিকত্ব। জন্মের কয়েক মাস পর মা-বাবার সঙ্গে লন্ডনে ফিরে গেলেও, বিমান সংস্থার সেই অনড় সিদ্ধান্ত আর ভাগ্যের আশ্চর্য মোচড়ই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।   লন্ডনে বেড়ে ওঠার সময় আর্সেনালের যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হয় বালোগানের। গানারদের মূল দলে নিয়মিত সুযোগ না পেয়ে ২০২২ সালে ফরাসি ক্লাব রেঁসে ধারে খেলতে যান এবং সেখানেই নিজের প্রতিভার জানান দেন তিনি।   সেই মৌসুমে লিগ ওয়ানে ৩৯ ম্যাচে ২২ গোল করে লিওনেল মেসিকেও ছাড়িয়ে যান এই তরুণ। এরপর ২০২৩ সালে ৩০ মিলিয়ন ইউরোর চুক্তিতে তাকে দলে ভেড়ায় ফরাসি ক্লাব এএস মোনাকো।   পারিবারিক সূত্রে নাইজেরিয়া, বেড়ে ওঠার সুবাদে ইংল্যান্ড এবং জন্মসূত্রে যুক্তরাষ্ট্র—এই তিন দেশের হয়েই খেলার সুযোগ ছিল তার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন ভক্তদের প্রবল উন্মাদনা এবং যুক্তরাষ্ট্রের ক্রীড়া মহলের ভিআইপি আতিথেয়তায় মুগ্ধ হয়ে ২০২৩ সালের মে মাসে তিনি মার্কিন জার্সি গায়ে জড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন।   প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তার সেই সিদ্ধান্ত কতটা সার্থক, তারই প্রমাণ দিয়েছেন বালোগান। তার প্রথম গোলটি আসে এক নজরকাড়া বাঁকানো শটে, আর দ্বিতীয়টিতে ফুটে ওঠে সতীর্থদের সঙ্গে তার চমৎকার বোঝাপড়া।   ভিএআরের কারণে হ্যাটট্রিক বঞ্চিত হলেও ম্যাচটি ছিল সম্পূর্ণ তার। ম্যাচ শেষে এই ফরোয়ার্ড গণমাধ্যমকে জানান, পুরো বিষয়টি তার কাছে এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে এবং হোটেলে ফিরে বিশ্রাম নেওয়ার পরই হয়তো তিনি এই চমৎকার মুহূর্তটি পুরোপুরি উপলব্ধি করতে পারবেন। এই জয়ের পর বালোগানের স্বপ্ন এখন আরও বড়।   টুর্নামেন্ট জয়ের লক্ষ্যের পাশাপাশি ফ্রান্স, আর্জেন্টিনা, পর্তুগাল ও স্পেনের মতো ফেভারিট দলগুলোর বিপক্ষে বিশ্বমঞ্চে অঘটন ঘটাতে মুখিয়ে আছেন ভাগ্যের ফেরে 'আকস্মিক আমেরিকান' হয়ে ওঠা এই ফুটবল বিস্ময়।

ইসতিয়াক আহমেদ প্রকাশ: জুন ১৩, ২০২৬ ১৬:৪৭
ছবি: দীপু মালাকার

ফেসবুকে বিশ্বকাপ উন্মাদনা: ‘মৌসুমি ফ্যান’ বনাম ‘আসল ফ্যান’ বিতর্কে জমজমাট সামাজিক মাধ্যম

ম্যাচের পর দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ব্রাজিলের খেলোয়াড়দের | ছবি: এএফপি

ম্যাচ শুরুর আগে ব্রাজিলের ড্রেসিংরুমে যা ঘটে, রহস্য ফাঁস করলেন সহকারী কোচ

মরক্কো ফুটবল দল | ছবি: সংগৃহীত

ব্রাজিলের সাথে খেলার আগেই মরক্কো দলে বড় ধাক্কা, চোটের কারণে ২ খেলোয়াড় বাদ

0 Comments