সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ট্রাম্পের কাছে পরাজয়ের পর নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে চান না একাধিক ডেমোক্র্যাট প্রার্থী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৬:২৬
ট্রাম্পের কাছে পরাজয়ের পর নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে চান না একাধিক ডেমোক্র্যাট প্রার্থী
ট্রাম্পের কাছে পরাজয়ের পর নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে চান না একাধিক ডেমোক্র্যাট প্রার্থী

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির ভেতর থেকেই প্রকাশ্য দূরত্বের মুখে পড়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় পরাজয় এবং জো বাইডেন প্রশাসনের নীতি নিয়ে অসন্তোষের কারণে ঝুঁকির মুখে থাকা একাধিক অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট প্রার্থীরা নির্বাচনী মঞ্চে তাঁকে এড়িয়ে চলার চেষ্টা করছেন।

 

আইওয়া, কানসাস, টেক্সাস ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর শীর্ষ ডেমোক্র্যাট প্রার্থীরা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা প্রচারণায় কমলা হ্যারিসকে পাশে চান না। আইওয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর পদপ্রার্থী রব স্যান্ড স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তাঁর কোনো সহযোগিতার প্রয়োজন নেই এবং এখন দলটির নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময়।

 

একইভাবে কানসাসের সিনেট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনও জানিয়েছেন, সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে হলে তাদের কমলা হ্যারিসের চেয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েই মাঠে নামতে হবে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির কট্টর সমর্থকদের একাংশের কাছে প্রথম নারী ও কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের কিছুটা আবেদন থাকলেও ট্রাম্পের কাছে সাম্প্রতিক পরাজয় তাঁর অবস্থানকে অত্যন্ত দুর্বল করে দিয়েছে।

 

ইউসি বার্কলে সিট্রিন সেন্টার ও পলিটিকোর সাম্প্রতিক এক যৌথ জরিপে দেখা গেছে, এমনকি তাঁর নিজ রাজ্য ক্যালিফোর্নিয়াতেও ২০২৮ সালে হ্যারিসের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে ভোটারদের উদ্দীপনা আশঙ্কাজনকভাবে কমে মাত্র ২৮ শতাংশে নেমে এসেছে। এছাড়া ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাটপন্থী ভোটারদের ৫৫ শতাংশই তাঁর পুনরায় নির্বাচনে দাঁড়ানোর কোনো যৌক্তিকতা দেখছেন না।

 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিওসম এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হ্যারিস প্রার্থী হলে তিনি হয়তো পথ ছেড়ে দেবেন, তবে তিনি মনে করেন না কমলা আবার নির্বাচন করবেন। দলের এমন নানামুখী সমীকরণ মধ্যবর্তী নির্বাচনের মাঠে হ্যারিসকে এক জটিল বাস্তবতায় দাঁড় করিয়েছে।

 

তবে এই বিরোধিতার উল্টো চিত্র দেখা গেছে মিশিগানে। সেখানে কৃষ্ণাঙ্গ ভোটারদের আস্থা অর্জন এবং গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিভক্ত হওয়া জোটকে ঐক্যবদ্ধ করতে হ্যারিসকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ডেমোক্র্যাটিক ইউএস সিনেট প্রার্থী আব্দুল এল-সায়েদ।

 

তিনি মনে করেন, ২০২৪ সালের নির্বাচনে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ক্ষুব্ধ আরব-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যকার মনস্তাত্ত্বিক দূরত্ব ঘোচাতে হ্যারিসের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেট্রয়েটে কৃষ্ণাঙ্গ মাতৃস্বাস্থ্য এবং নাগরিক অধিকার সংগঠন এনএএসিপির (NAACP) ভোটাধিকার ফোরামে তাঁদের যৌথভাবে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

দলীয় নেতাদের একাংশের এমন অনাগ্রহ বা সরাসরি প্রত্যাখ্যান সত্ত্বেও প্রকাশ্যে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলীয় প্রার্থীরা নির্বাচনে জিততে যা প্রয়োজন বলে মনে করেন, তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে।

 

সব দ্বিধাদ্বন্দ্ব ছাপিয়ে নেভাডা, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায় অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রচারণায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ২০২৮ সালের পরিকল্পনা নিয়ে কোনো তাড়াহুড়ো না করে এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের দিকেই নিজের পূর্ণ মনোযোগ সীমাবদ্ধ রাখছেন বলে জানিয়েছেন কমলা হ্যারিস।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
নিউইয়র্কের ব্রঙ্কসে ল্যাম্বরগিনির ধাক্কায় ৬৮ বছরের বৃদ্ধ নি হত, পলাতক চালক
নিউইয়র্কের ব্রঙ্কসে ল্যাম্বরগিনির ধাক্কায় ৬৮ বছরের বৃদ্ধ নি হত, পলাতক চালক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কসে রাস্তা পার হওয়ার সময় এক দ্রুতগামী গাড়ির ধাক্কায় ইসমায়েল রদ্রিগেজ নামে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার ঠিক আগে পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ট্রেমন্ট অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এই মর্মান্তিক 'হিট-অ্যান্ড-রান' বা ধাক্কা দিয়ে পালানোর ঘটনা ঘটে।   পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, ঘাতক গাড়িটি সাদা রঙের এবং এটি সম্ভাব্য একটি বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি হতে পারে।   পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ইসমায়েল রদ্রিগেজ তার বাড়ি থেকে মাত্র তিন ব্লক দূরে ট্রেমন্ট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন।   এ সময় গাড়িটি তাকে প্রবল বেগে ধাক্কা দিয়ে না থেমেই দ্রুতগতিতে পালিয়ে যায়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘাতক চালককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, গাড়িটির সন্ধানে তল্লাশি চলছে।   নিউইয়র্ক শহরে সম্প্রতি এ ধরনের দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। গত শুক্রবার রাতেই লোয়ার ইস্ট সাইডে ডারিয়া সেরকভ নামে ১৫ বছর বয়সী এক কিশোরী সিটি বাইক চালানোর সময় খননকাজে ব্যবহৃত ট্রাকের চাপায় নিহত হয়।   এ ছাড়া চলতি মাসের শুরুতে ডাউনটাউন ব্রুকলিনে থমাস বাকাস নামে ৭৭ বছর বয়সী এক ব্যক্তি ই-স্কুটার চালানোর সময় সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান। একের পর এক এমন সড়ক দুর্ঘটনায় সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৭:৪১
ট্রাম্পের কাছে পরাজয়ের পর নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে চান না একাধিক ডেমোক্র্যাট প্রার্থী

ট্রাম্পের কাছে পরাজয়ের পর নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিসকে চান না একাধিক ডেমোক্র্যাট প্রার্থী

নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের টিপস আটকের অভিযোগ, ডোরড্যাশকে ১৩১ মিলিয়ন ডলার জরিমানা

নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের টিপস আটকের অভিযোগ, ডোরড্যাশকে ১৩১ মিলিয়ন ডলার জরিমানা

এনওয়াইপিডি ট্রাফিক কোর্সে ভ্যালেডিক্টোরিয়ান হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি আল মোর্শেদ

এনওয়াইপিডি ট্রাফিক কোর্সে ভ্যালেডিক্টোরিয়ান হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি আল মোর্শেদ

লং আইল্যান্ডে প্রেমিকার সাবেক সঙ্গীকে হ ত্যা, ২৫ বছরের কারাদণ্ড প্রেমিকের
লং আইল্যান্ডে প্রেমিকার সাবেক সঙ্গীকে হ ত্যা, ২৫ বছরের কারাদণ্ড প্রেমিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি অভিজাত ইয়ট ক্লাবে 'ত্রিভুজ প্রেমের' জেরে এক ব্যক্তিকে হত্যার দায়ে ভিক্টর প্যানেবিয়াঙ্কো (৩২) নামের এক যুবককে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ফার্স্ট-ডিগ্রি ম্যানস্লটার বা হত্যার দায়ে তাকে এই সর্বোচ্চ সাজা শোনানো হয়। গত ১০ নভেম্বর ক্রিস্টোফার মিলওয়াটার (৫২) নামের ওই ব্যক্তিকে স্টনি ব্রুক ইয়ট ক্লাবের পার্কিং লটে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল, যেখানে তিনি মাছ ধরতে যেতেন।   প্রসিকিউটরদের তথ্যমতে, হত্যাকারী ভিক্টর এবং তার প্রেমিকা ক্যাসি কর্সো (৩৩) নর্থ ক্যারোলিনা থেকে গাড়ি চালিয়ে লং আইল্যান্ডে এসেছিলেন ক্রিস্টোফারকে হত্যা করার পূর্বপরিকল্পনা নিয়ে। উল্লেখ্য, ক্রিস্টোফার একসময় ক্যাসির প্রেমিক ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্যাসি তার প্রতি চরম বিদ্বেষ পোষণ করতে শুরু করেন।   ঘটনার দিন ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ক্রিস্টোফার যখন ইয়ট ক্লাবে পৌঁছান, তখন আগে থেকেই পার্কিং লটে ওত পেতে ছিলেন ভিক্টর ও ক্যাসি। বিপদের আঁচ পেয়ে ক্রিস্টোফার নিজের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে ভিক্টর তার গাড়িতে সজোরে ধাক্কা দিয়ে পথ আটকে দেন। এরপর ক্রিস্টোফার গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে ভিক্টর তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং বুকে দুবার মারাত্মকভাবে ছুরিকাঘাত করেন।   সিসিটিভি ফুটেজে এই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে, যেখানে মৃত্যুর ঠিক আগে ক্রিস্টোফারের শেষ কথা ছিল, "তুমি আমাকে ছুরি মারছ?"   হত্যাকাণ্ডের পরপরই ভিক্টর এবং ক্যাসি গাড়ি চালিয়ে নর্থ ক্যারোলিনায় তাদের অ্যাপার্টমেন্টে পালিয়ে যান। পরবর্তীতে স্টোকস কাউন্টির শেরিফ তাদের সেখান থেকে গ্রেপ্তার করেন। সাফোক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রে টিয়ার্নি এই রায়কে ন্যায়বিচারের জয় হিসেবে উল্লেখ করে বলেছেন, তারা আশা করেন এই সর্বোচ্চ সাজার মাধ্যমে নিহতের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।   অন্যদিকে, নিহতের সাবেক প্রেমিকা ও এই হত্যাকাণ্ডের অন্যতম ইন্ধনদাতা ক্যাসি কর্সোও দোষ স্বীকার করেছেন এবং তাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।   মর্মান্তিক এই ঘটনার মাত্র কয়েকদিন আগে ক্রিস্টোফার তার ফেসবুক পেজে নিজের অতীত ও জীবন নিয়ে বেশ কিছু রহস্যময় পোস্ট করেছিলেন। একটি পোস্টে তিনি লিখেছিলেন, "আমি মারা গেলে বিশ্রামের জন্য প্রচুর সময় পাব, তাই এখন দ্রুত গোসল সেরে জিমে যাওয়ার সময়।" অন্য একটি পোস্টে তিনি তার অতীত নিয়ে মানুষকে গসিপ না করার আহ্বান জানিয়ে বলেছিলেন যে, তিনি সবকিছুর সাথেই আপস করে শান্তিতে রয়েছেন।

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৫:৩৪
পার্টির আনন্দ মুহূর্তেই আতঙ্কে, টেম্পল বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিবিদ্ধ ২০ বছরে

পার্টির আনন্দ মুহূর্তেই আতঙ্কে, টেম্পল বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিবিদ্ধ ২০ বছরে

তদন্তের মাঝেই কুকুরের হামলা, শিকাগোয় আহত তিন পুলিশ কর্মকর্তা; গুলিতে কুকুরের মৃত্যু

তদন্তের মাঝেই কুকুরের হামলা, শিকাগোয় আহত তিন পুলিশ কর্মকর্তা; গুলিতে কুকুরের মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় এক মাসে তিনবার গ্রেপ্তার, জামিনে মুক্ত সেই বন্দুকধারীর গু লিতে প্রাণ গেল বৃদ্ধার

ক্যালিফোর্নিয়ায় এক মাসে তিনবার গ্রেপ্তার, জামিনে মুক্ত সেই বন্দুকধারীর গু লিতে প্রাণ গেল বৃদ্ধার

লস অ্যাঞ্জেলেসের প্রবীণ নিবাসে সহকর্মীদের লক্ষ্য করে গুলি, তিনজন আহত, কর্মী আটক
ফিলাডেলফিয়ার দোকানে তরুণকে ধাওয়া করে গুলি, ১৮ বছর বয়সেই প্রাণ গেল

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি কর্নার স্টোরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ৮টা ৪৬ মিনিটে সামারডেল এলাকার ৮৯৯ মার্সেলা স্ট্রিটে ঘটনাটি ঘটে।    পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী ওই তরুণকে রাস্তা থেকে ধাওয়া করে দোকানের ভেতরে নিয়ে যায়। পরে সেখানে তাঁর মাথায় গুলি করা হয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।    ঘটনাস্থল থেকে প্রায় ২৬টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। গুলিতে আশপাশের দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলি বাড়িগুলোর দ্বিতীয়তলার শোবার ঘরের জানালা ভেদ করলেও ভেতরে থাকা কেউ আহত হননি।    ঘটনাস্থলের কাছে একটি চুরি যাওয়া ধূসর নিসান অলটিমা গাড়িও পাওয়া যায়। গাড়িটি একটি পার্ক করা গাড়িতে ধাক্কা দিয়েছিল এবং সেটির ইঞ্জিন চালু ও দরজা খোলা অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।    এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হত্যার উদ্দেশ্যও নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহত তরুণের পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ১২:১১
শত শত ফ্লাইট বাতিলের পর স্বাভাবিক হচ্ছে চলাচল

নিউইয়র্কের তিন বড় বিমানবন্দরে ভয়াবহ প্রযুক্তিগত বিভ্রাট, শত শত ফ্লাইট বাতিলের পর স্বাভাবিক হচ্ছে চলাচল

নিউইয়র্ক কর্মীদের পাওনা নিয়ে ১৩১.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় ডোরড্যাশের স্বীকারোক্তি

‘আমরাই ভুল করেছি’: নিউইয়র্ক কর্মীদের পাওনা নিয়ে ১৩১.৫ মিলিয়ন ডলারের সমঝোতায় ডোরড্যাশের স্বীকারোক্তি

একের পর এক বিশ্বনেতার সঙ্গে বৈঠকে ট্রাম্প

বিশ্ব কূটনীতির কেন্দ্র এখন নিউইয়র্ক, একের পর এক বিশ্বনেতার সঙ্গে বৈঠকে ট্রাম্প

0 Comments