নিউইয়র্কে মামদানির সঙ্গে সাবওয়ে ট্রেনে ঘুরলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে শহরের সাবওয়েতে ভ্রমণ করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন। বুধবার নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির নিউইয়র্ক আইরিশ সেন্টার পরিদর্শনের পর তারা একসঙ্গে সাবওয়েতে ওঠেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন মার্টিন।
নিউইয়র্ক আইরিশ সেন্টারে গিয়ে দুই নেতা আইরিশ-আমেরিকান প্রবীণদের সঙ্গে সময় কাটান এবং সাপ্তাহিক বিঙ্গো খেলায় অংশ নেন। পরে কয়েক ব্লক হেঁটে তারা সাবওয়ে স্টেশনে যান। সেখানে সাতটি স্টেশন পর্যন্ত একসঙ্গে ট্রেনে ভ্রমণ করেন মামদানি ও মার্টিন। এ সময় কয়েকজন নিউইয়র্কবাসী তাদের সঙ্গে ছবি তোলেন।
সাবওয়ে যাত্রার সময় নিউইয়র্ক ও আয়ারল্যান্ডের আবাসন সংকট নিয়েও আলোচনা করেন দুই নেতা। মার্টিন জানান, আয়ারল্যান্ডে আবাসন সংকট তাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। মামদানিও বলেন, নিউইয়র্কে আবাসন সংকট তাদের জন্যও গুরুত্বপূর্ণ বিষয়। নিউইয়র্কে আগামী কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি নতুন আবাসন নির্মাণের লক্ষ্য নিয়েও তিনি কথা বলেন।
আয়ারল্যান্ডের প্রস্তাবিত মেট্রোলিংক প্রকল্প নিয়েও আলোচনা হয়। মার্টিন জানান, প্রায় ১৯ বিলিয়ন ইউরোর এই প্রকল্প বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টানেল নির্মাণের বিষয়ে অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ রয়েছে আয়ারল্যান্ডের। অন্যদিকে মামদানিকে আয়ারল্যান্ডে অল-আয়ারল্যান্ড ফাইনাল দেখতে যাওয়ার আমন্ত্রণ জানান মার্টিন।
সাবওয়ে যাত্রায় আইরিশ ঐতিহ্য ও নিউইয়র্কের সঙ্গে আয়ারল্যান্ডের দীর্ঘ সম্পর্কও উঠে আসে। মার্টিন মামদানিকে গ্যালিক অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন বা জিএএ-এর ইতিহাস সম্পর্কে জানান। এই সফরকে নিউইয়র্ক ও আয়ারল্যান্ডের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের একটি প্রতীকী মুহূর্ত হিসেবেও তুলে ধরেছে আইরিশ সংবাদমাধ্যম।
এ সময় আয়ারল্যান্ডের ঐক্য নিয়েও মামদানিকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আইরিশ জনগণের এবং তিনি আত্মনিয়ন্ত্রণের নীতিতে বিশ্বাস করেন। তবে তাদের নিউইয়র্কের সাক্ষাতের মূল আলোচনায় ছিল আবাসন, পরিবহন, সাংস্কৃতিক সম্পর্ক এবং নিউইয়র্কে আইরিশ কমিউনিটির ভূমিকা।
সূত্র: দ্য জার্নাল
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিষয়
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে ননসিটিজেন ভোটার খুঁজে বের করতে অন্তত ৪৭টি অঙ্গরাজ্যের ভোটার তালিকা দ্রুত পর্যালোচনার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। অভ্যন্তরীণ একটি ই-মেইল পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আসন্ন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই উদ্যোগের অংশ হিসেবে দেশটির নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থার শত শত কর্মকর্তাকে ভোটার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হয়েছে। ১ সেপ্টেম্বরের ওই ই-মেইলটি পাঠিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) এক কর্মকর্তা। এতে ভোটার তালিকা পর্যালোচনার অগ্রগতি ও নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে কর্মকর্তাদের সমস্যার কথা উঠে এসেছে। ই-মেইলটি আরও দেখায়, পুরো প্রক্রিয়াটিতে হোয়াইট হাউসের সরাসরি তদারকি রয়েছে। একপর্যায়ে অগ্রগতি না হলে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের সঙ্গে বিষয়টি তোলার কথাও উল্লেখ করা হয়। ডিএইচএসের ‘আনলফুল ভোটার ইনিশিয়েটিভ’-এর আওতায় এই যাচাই চলছে। সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দেশটির নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থার বিভিন্ন শাখা থেকে শত শত কর্মকর্তাকে ভোটার তালিকায় সম্ভাব্য অনিয়ম খুঁজতে কাজে লাগানো হয়েছে। একই সঙ্গে ডিএইচএসের কাছে পাওয়া ৪৭টি অঙ্গরাজ্যের ভোটার তালিকা দ্রুত যাচাই করার ওপর জোর দেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়ায় ভুলভাবে মার্কিন নাগরিকদের ননসিটিজেন হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ডিএইচএসের কাছে থাকা ভোটার তালিকার কিছু সংস্করণে জন্মসালসহ গুরুত্বপূর্ণ তথ্য না থাকায় বিভিন্ন সরকারি তথ্যভান্ডারের সঙ্গে নাম মিলিয়ে দেখা কঠিন হচ্ছে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এ ধরনের যাচাইয়ে একই নামের অভিবাসীদের সঙ্গে মিল থাকার কারণে মার্কিন নাগরিকদেরও সম্ভাব্য ননসিটিজেন হিসেবে চিহ্নিত করার ঘটনা ঘটেছে। বিদেশে জন্ম নেওয়া মার্কিন নাগরিকরাও ভুলভাবে এই তালিকায় চলে এসেছেন বলে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন। ভোটার তালিকার ঘাটতি পূরণ করতে ডিএইচএস বেসরকারি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকুরিন্টের কাছ থেকেও তথ্য নিচ্ছে। সরকারি তদন্তকারীরা এসব তথ্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, পররাষ্ট্র দপ্তর এবং সামাজিক নিরাপত্তা প্রশাসনের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখছেন। উদ্দেশ্য হলো ভোটার তালিকায় থাকা সম্ভাব্য ননসিটিজেনদের শনাক্ত করা। ডিএইচএসের সচিব মার্কওয়েন মুলিন সম্প্রতি বলেছেন, বর্তমানে ১ হাজার ৬২০টি মামলা তদন্তাধীন রয়েছে এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে। তবে ১ সেপ্টেম্বরের ই-মেইল অনুযায়ী, যাচাইয়ে চিহ্নিত ব্যক্তিরা সত্যিই ননসিটিজেন এবং ভোট দেওয়ার জন্য নিবন্ধিত বা ভোট দিয়েছেন—এ বিষয়ে ডিএইচএসের কর্মকর্তাদের ‘কিছুটা নিশ্চিততা’ রয়েছে। অর্থাৎ সব চিহ্নিত ব্যক্তির বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই উদ্যোগের জন্য ইউএসসিআইএসের জালিয়াতি শনাক্তকরণ ও জাতীয় নিরাপত্তা বিভাগের শত শত কর্মকর্তাকেও সাময়িকভাবে পুনর্নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্ট থেকে অন্তত তিন সপ্তাহের জন্য তাদের এই কাজে যুক্ত করা হয়। কর্মকর্তাদের প্রতি ঘণ্টায় পাঁচটি নাম যাচাইয়ের লক্ষ্য দেওয়া হলেও বাস্তবে সেই লক্ষ্যমাত্রা খুব কমই পূরণ হয়েছে বলে জানা গেছে। এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের কর্মকর্তাদেরও সম্ভাব্য ননসিটিজেন ভোটারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো প্রমাণ আছে কি না, তা যাচাই করতে অতিরিক্ত সম্পদ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। আগস্টের শেষ দিকে হোয়াইট হাউসের সঙ্গে একটি ফোনালাপের পর ডিএইচএস কর্মকর্তাদের বৈঠকে আইসিইর সংশ্লিষ্ট দলটি কাজের পরিমাণ ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিল বলেও ই-মেইলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঙ্গরাজ্য ডিএইচএসকে সম্পূর্ণ ভোটার তালিকা দিতে রাজি হয়নি। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ব্রেনান সেন্টারের তথ্য অনুযায়ী, অন্তত ১৬টি অঙ্গরাজ্য কোনো তথ্য বাদ না দিয়ে পূর্ণ ভোটার তালিকা দিতে সম্মত হয়েছে। অন্যদিকে, বেশির ভাগ অঙ্গরাজ্য এ ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ফলে ডিএইচএসকে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য বাদ দেওয়া প্রকাশ্য ভোটার তালিকার ওপর নির্ভর করতে হচ্ছে। নেভাদার ঘটনা এই যাচাই প্রক্রিয়ার জটিলতাও তুলে ধরেছে। জুলাইয়ে ডিএইচএস দাবি করেছিল, অঙ্গরাজ্যটির ভোটার তালিকায় প্রায় ১৬ হাজার সম্ভাব্য ননসিটিজেন রয়েছে। পরে নেভাদা কর্তৃপক্ষ প্রমাণ চাইলে ডিএইচএস জানায়, ওই সংখ্যা প্রাথমিক এবং মাত্র ১৮৫টি ঘটনা যাচাই করা হয়েছে। নেভাদার সেক্রেটারি অব স্টেটের কার্যালয় জানিয়েছে, প্রাথমিক দাবিগুলো যাচাইয়ের জন্য আরও তথ্য চাওয়া হলেও ডিএইচএস তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। রয়টার্সের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০০০ সাল থেকে সফটওয়্যার ত্রুটি ও প্রশাসনিক ভুলের কারণে অঙ্গরাজ্যগুলোর ভোটার তালিকায় ৩০ হাজারের বেশি ননসিটিজেন যুক্ত হয়ে থাকতে পারেন। তবে তাদের কতজন ভোট দিয়েছেন, তা স্পষ্ট নয়। একইভাবে, ১৯৯৬ সালে ‘ভোটিং বাই এলিয়েনস’ আইন কার্যকর হওয়ার পর এ আইনে মাত্র ১২৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বলে রয়টার্সের জুলাইয়ের পর্যালোচনায় উঠে আসে। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এ আইনে আরও অন্তত ২০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, সম্ভাব্য ননসিটিজেন ভোটের সব ঘটনাই তদন্ত ও আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে। ডিএইচএসও বলেছে, তাদের তদন্ত আইন অনুযায়ী পেশাদারভাবে পরিচালিত হচ্ছে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যাচাই প্রক্রিয়ায় ভুলভাবে মার্কিন নাগরিকদের চিহ্নিত করার ঝুঁকি নিয়ে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। সূত্র: রয়টার্স
নিউইয়র্কে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে মেরিল্যান্ড বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
নিউইয়র্কে মামদানির সঙ্গে সাবওয়ে ট্রেনে ঘুরলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী
নিরাপত্তা সতর্কতার পর তারাহুরোয় নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের কেনটাকিতে ১৬ কোটি ৭৩ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট জেতা জেমস ফার্থিং আবারও গ্রেপ্তার হয়েছেন। ২০ সেপ্টেম্বর জর্জটাউনের একটি ওয়ালমার্টের পার্কিংয়ে চালু গাড়ির ভেতর ঘুমন্ত অবস্থায় তাকে পাওয়ার পর প্রকাশ্যে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের এপ্রিলে জ্যাকপট জেতার পর এটি ফার্থিংয়ের পঞ্চম গ্রেপ্তার। স্থানীয় সংবাদমাধ্যম ও আদালতের নথির তথ্যের সঙ্গে এই তথ্য মিলেছে। পিপল ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ভোরে একটি সাদা ফোর্ড মুস্ত্যাংকে জর্জটাউনের একটি মোড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে একজন ব্যক্তি কর্তৃপক্ষকে খবর দেন। পরে গাড়িটি কাছের ওয়ালমার্টের পার্কিংয়ে গিয়ে একটি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের পাশে থামে। পুলিশ সেখানে গিয়ে গাড়িটির ইঞ্জিন চালু অবস্থায় দেখতে পায়। কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ফার্থিং গাড়িটির যাত্রীর আসনে ঘুমিয়ে ছিলেন। পুলিশ জানায়, জানালায় কয়েকবার ধাক্কা দেওয়ার পর তিনি জেগে ওঠেন। তখন তার চোখ লাল ও পানিতে ভেজা ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল এবং ভারসাম্য রাখতে সমস্যা হচ্ছিল বলে কর্মকর্তারা অভিযোগ করেন। পুলিশ তার কাছ থেকে অ্যালকোহল ও গাঁজার গন্ধ পাওয়ার কথাও জানিয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রকাশ্যে মদ্যপ অবস্থায় থাকার মামলা করা হয়। ফার্থিং পুলিশকে বলেছিলেন, এক নারী তাকে ওই পার্কিংয়ে নিয়ে এসে সেখানে রেখে চলে গেছেন। তবে তদন্তকারীরা পার্কিং এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ফুটেজে ফার্থিংয়ের মুস্ত্যাংকে পার্কিংয়ে ঢুকতে দেখা গেলেও তার গাড়ি থেকে অন্য কাউকে বের হতে দেখা যায়নি। সর্বশেষ গ্রেপ্তারের পর ফার্থিংকে স্কট কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। তার বিরুদ্ধে আনা প্রকাশ্যে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগটি একটি অভিযোগ মাত্র; আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে ওই অভিযোগে দোষী বলা যায় না। ফার্থিং ২০২৫ সালের এপ্রিলে ১৬ কোটি ৭৩ লাখ ডলারের পাওয়ারবল জ্যাকপট জেতেন। কেনটাকি লটারি ও অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, এটি ছিল কেনটাকিতে পাওয়া সবচেয়ে বড় পাওয়ারবল জ্যাকপট। তিনি ২ ডলারে কেনা টিকিট দিয়ে ২৬ এপ্রিলের ড্রয়ে জ্যাকপটটি জেতেন এবং পুরস্কারের অর্থ তার মা লিন্ডা গ্রিজলের সঙ্গে ভাগ করার কথা জানিয়েছিলেন। তবে জ্যাকপট জেতার কয়েক দিনের মধ্যেই ফার্থিং আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। ২০২৫ সালের ২৯ এপ্রিল ফ্লোরিডার পিনেলাস কাউন্টিতে একটি হোটেলে সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ ছিল, সংঘর্ষ থামাতে গেলে তিনি একজন ডেপুটিকে লাথি মেরেছিলেন এবং গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন। পরবর্তী সময়ে ওই ঘটনায় তিনি সংশ্লিষ্ট অভিযোগে দোষ স্বীকার করেছিলেন বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কেনটাকিতে আইনি প্রক্রিয়ার একজন অংশগ্রহণকারীকে ভয় দেখানোর অভিযোগে ফার্থিং গ্রেপ্তার হন। মার্চে তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার চুরি ও গাঁজা রাখার অভিযোগে আরেকটি মামলা হয়। পুলিশ তখন অভিযোগ করেছিল, তিনি লেক্সিংটনের একটি বাড়িতে ঢু প্রায় ১২ হাজার ডলার নিয়ে গেছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএলকেওয়াই জানিয়েছে, ওই চুরি ও মাদকসংক্রান্ত অভিযোগগুলো মে মাসে বাতিল হয়ে যায়। ২০২৬ সালের জুলাইয়ে ফার্থিং আবার গ্রেপ্তার হন। এবার স্কট কাউন্টিতে কথিত পারিবারিক সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে প্রথম মাত্রার শ্বাসরোধ ও চতুর্থ মাত্রার হামলাসহ অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, এক নারী দাবি করেন, তর্কের একপর্যায়ে ফার্থিং তার গলায় দুই হাত দিয়ে চাপ দেন এবং শ্বাস নিতে বাধা দেন। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ফার্থিং ওই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ ছাড়া ২০২৫ সালের নভেম্বরের একটি গাড়ি দুর্ঘটনা ঘিরে ফার্থিংয়ের বিরুদ্ধে আলাদা অভিযোগও রয়েছে। এবিসি নিউজ জানিয়েছে, লেক্সিংটনে ওই দুর্ঘটনার পর ঘটনাস্থল ত্যাগের অভিযোগে তার বিরুদ্ধে গুরুতর ঝুঁকি সৃষ্টি এবং ঘটনাস্থল ত্যাগসংক্রান্ত মামলা করা হয়েছে। এই ঘটনাটি তার পাঁচটি গ্রেপ্তারের হিসাবের বাইরে একটি আলাদা আইনি মামলা হিসেবে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে, ২০২৫ সালে কেনটাকির ইতিহাসের সবচেয়ে বড় পাওয়ারবল জ্যাকপট জেতার পর ফার্থিংয়ের বিরুদ্ধে একাধিক আইনগত অভিযোগ সামনে এসেছে। সর্বশেষ ২০ সেপ্টেম্বরের ঘটনায় তাকে ওয়ালমার্টের পার্কিংয়ে গাড়ির ভেতর ঘুমন্ত অবস্থায় পাওয়ার পর প্রকাশ্যে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এটিকে জ্যাকপট জয়ের পর তার পঞ্চম গ্রেপ্তার হিসেবে উল্লেখ করেছে।
নিউইয়র্কে গৃহহীন শিবির নিয়ে মমদানির নতুন নীতি, পুলিশের ভূমিকা বদল
চিকিৎসকেরা বলেছিলেন বন্ধ্যা, ওজেম্পিক নেওয়ার পর দুই বছরে তৃতীয় সন্তানের মা
নিউইয়র্কে নতুনদের জন্য ৭ চাকরি, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছাড়াই আবেদন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আরও ১১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বুধবার বিমান ও বোয়িংয়ের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। একই দিনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বোয়িংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ক্রয়াদেশে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ উড়োজাহাজ রয়েছে। এর আগে চলতি বছরের এপ্রিলে বিমান ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল। নতুন ১১টি যুক্ত হওয়ায় ২০২৬ সালে বোয়িংয়ের কাছ থেকে বিমানের মোট নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ দাঁড়াল ২৫টিতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বোয়িং জানিয়েছে, নতুন উড়োজাহাজগুলো বিমান বাংলাদেশের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণে ব্যবহার করা হবে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ আগের প্রজন্মের সংশ্লিষ্ট উড়োজাহাজের তুলনায় জ্বালানি ব্যবহারে ২০ থেকে ২৫ শতাংশ বেশি দক্ষ। এর আগে ৩০ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল। ওই ক্রয়াদেশে ছিল আটটি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮। বোয়িংয়ের তথ্য অনুযায়ী, এটিই ছিল বিমানের ইতিহাসে সবচেয়ে বড় উড়োজাহাজ ক্রয়াদেশ। নতুন চুক্তির ফলে বিমানের দীর্ঘমেয়াদি বহর আধুনিকায়ন পরিকল্পনা আরও এগিয়ে গেল। বোয়িংয়ের সঙ্গে বিমানের বিদ্যমান বহরে ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ নেক্সট জেনারেশন উড়োজাহাজ রয়েছে। নতুন ৭৮৭-১০ বড় যাত্রী ধারণক্ষমতার দীর্ঘপাল্লার উড়োজাহাজ হিসেবে এবং ৭৩৭-৮ একক-আইল উড়োজাহাজ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ব্যবহারের সুযোগ তৈরি করবে। চুক্তিকে স্বাগত জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বোয়িংয়ের আরও ১১টি বাণিজ্যিক উড়োজাহাজ কেনার চুক্তি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি নিউইয়র্কে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকার কথাও জানিয়েছিলেন। বিমানের চেয়ারম্যান রুমী এ হোসেন বলেন, নতুন চুক্তিটি বিমানের বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনার অংশ। প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী, পর্যটক এবং দেশের সাধারণ যাত্রীদের আন্তর্জাতিক যোগাযোগের চাহিদা বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ বহর ও রুট নেটওয়ার্ক উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে। নতুন ১১টি উড়োজাহাজের ক্রয়াদেশ বিমানের বহর সম্প্রসারণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিমান চলাচল খাতের সম্পর্কেও নতুন মাত্রা যোগ করেছে। তবে নতুন উড়োজাহাজগুলোর নির্দিষ্ট সরবরাহ সময়সূচি ও ক্রয়মূল্য সম্পর্কে বোয়িংয়ের প্রকাশিত ঘোষণায় বিস্তারিত জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ খোঁজার আগে যে ৫টি বিষয় যাচাই করবেন, জেনে নিন
ট্রাম্পের মিডিয়া নিষে ধাজ্ঞা স্থগিত করল বিচারক, সিএনএনসহ তিন মিডিয়ার প্রবেশাধিকার ফিরছে