বিশ্ব

দশ বছর পরও ব্রেক্সিটের প্রভাব কাটেনি, এখনো অর্থনীতি ও বাণিজ্য চাপে যুক্তরাজ্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ২২, ২০২৬ ৪:২৫
ছবি: সিএনএন
ছবি: সিএনএন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পক্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের ১০ বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত ওই গণভোটে ৫১ দশমিক ৯ শতাংশ ভোটার ইইউ ছাড়ার পক্ষে এবং ৪৮ দশমিক ১ শতাংশ ভোটার বিপক্ষে অবস্থান নেন। এক দশক পরও সেই সিদ্ধান্ত যুক্তরাজ্যের অর্থনীতি, বাণিজ্য ও রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়িক নেতারা।

 

বিশ্বের বৃহত্তম একক বাজার থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের অর্থনৈতিক সক্ষমতা ও প্রবৃদ্ধি সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে উঠে এসেছে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, ব্রেক্সিটের কারণে দেশটির সম্ভাব্য অর্থনৈতিক উৎপাদন ২ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত কমে থাকতে পারে। তবে কোভিড-১৯ মহামারি এবং ইউক্রেন যুদ্ধজনিত জ্বালানি সংকটের মতো বৈশ্বিক ঘটনাগুলোর কারণে ব্রেক্সিটের পৃথক প্রভাব নির্দিষ্টভাবে পরিমাপ করা কঠিন হয়ে পড়েছে।

 

অক্সফোর্ড ইকোনমিকসের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক কর্মকর্তা মাইকেল সন্ডার্স বলেন, ব্রেক্সিট এখনো যুক্তরাজ্যের অর্থনীতির ওপর ধারাবাহিক চাপ তৈরি করছে। তার মতে, এর ফলে মোট দেশজ উৎপাদন সম্ভাব্য স্তরের তুলনায় কম রয়েছে, যা সরকারি রাজস্বে ঘাটতি সৃষ্টি করছে এবং কর বৃদ্ধি ও ব্যয় সংকোচনের চাপ তৈরি করছে।

 

তবে ব্রেক্সিট সমর্থনকারী স্বতন্ত্র অর্থনীতিবিদ জুলিয়ান জেসপ বলেন, ইইউ ত্যাগের প্রাথমিক প্রভাব নেতিবাচক হলেও ক্ষতির মাত্রা আশঙ্কার তুলনায় কম ছিল এবং সময়ের সঙ্গে এর প্রভাব আরও কমে আসতে পারে।

 

ব্রেক্সিট প্রচারের সময় কম অভিবাসন, কম নিয়ন্ত্রণ, উন্নত সরকারি সেবা এবং নতুন বাণিজ্যিক সুযোগের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেকগুলো এখনো পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও জাপানের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলেও সেগুলোর অর্থনৈতিক গুরুত্ব ইউরোপীয় ইউনিয়নের বাজারের তুলনায় সীমিত। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৮৫৬ বিলিয়ন পাউন্ড।

 

অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির তথ্য অনুযায়ী, ২০২১ সালে নতুন অভিবাসন ব্যবস্থার পর থেকে যুক্তরাজ্যে নিট অভিবাসন গড়ে বছরে ৫ লাখ ৫০ হাজারে পৌঁছেছে। ২০১০-এর দশকে এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৫০ হাজার। ২০২৩ সালে এটি প্রায় ৯ লাখ ৫০ হাজারে পৌঁছে রেকর্ড উচ্চতায় ওঠে।

 

চলতি মাসে প্রকাশিত ইউগভ জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ব্রিটিশের মধ্যে ৬ জন মনে করেন ব্রেক্সিট প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে।

 

২০১৬ সালের গণভোটে ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়া ওয়েস্ট মিডল্যান্ডসের সফটওয়্যার ডেভেলপার জেরেইন্ট বলেন, তখন অভিবাসন বৃদ্ধির কারণে স্বাস্থ্যসেবা ও সরকারি সেবার ওপর চাপ নিয়ে উদ্বেগ ছিল। তবে বর্তমানে সুযোগ পেলে তিনি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিতেন বলে মন্তব্য করেন।

 

ব্যবসায়িক খাতেও ব্রেক্সিটের প্রভাব স্পষ্ট। ২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগের পর নতুন বাণিজ্য সম্পর্ক কার্যকর হয়, যার ফলে কাস্টমস পরীক্ষা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়া চালু হয়।

 

ব্রেক্সিটের আগে যুক্তরাজ্য ইইউর একক বাজার ও কাস্টমস ইউনিয়নের অংশ থাকায় পণ্য, মানুষ ও মূলধনের অবাধ চলাচল নিশ্চিত ছিল। বর্তমানে ইউরোপে রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র ও পরীক্ষার কারণে সময় ও খরচ দুইই বেড়েছে।

 

লজিস্টিকস ইউকের প্রধান নির্বাহী বেন ফ্লেচার বলেন, ব্যবসায়ীরা নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিলেও খরচ বৃদ্ধি এবং প্রধান বাজারে প্রবেশে জটিলতা রয়ে গেছে।

 

জার্মান প্রকৌশল প্রতিষ্ঠান বোশ জানিয়েছে, ব্রেক্সিটের আগে তাদের ব্রিটিশ শাখা বছরে প্রায় ৪০টি আমদানি লেনদেন পরিচালনা করত, যা বর্তমানে বেড়ে বছরে প্রায় ১০ হাজারে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি আলাদা প্রশাসনিক কাঠামো গঠন করেছে।

 

ছোট ও মাঝারি ব্যবসার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়েছে বলে ব্যবসায়িক সংগঠনগুলো জানিয়েছে। অনেক প্রতিষ্ঠান ইউরোপীয় বাজার থেকে সরে এসেছে এবং অনেকে এখনো নতুন সিদ্ধান্ত বিবেচনা করছে।

 

ব্রিটিশ চেম্বার্স অব কমার্সের বাণিজ্যনীতি প্রধান উইলিয়াম বেইন বলেন, ইইউর সঙ্গে বর্তমান বাণিজ্য কাঠামো অধিকাংশ প্রতিষ্ঠানের বিক্রি বাড়াতে কার্যকর হয়নি এবং এটি এখনো বাণিজ্যের পথে একটি স্থায়ী বাধা হিসেবে রয়ে গেছে।

 

তথ্য অনুযায়ী, ২০১৬ সালের পর থেকে অন্যান্য উন্নত অর্থনীতির তুলনায় যুক্তরাজ্যের পণ্য রপ্তানি প্রবৃদ্ধি কমেছে। অর্থনীতিবিদ পল ডেলসের মতে, এই প্রবণতা ইঙ্গিত দেয় যে ব্রেক্সিট সামগ্রিকভাবে পণ্য বাণিজ্যকে নিরুৎসাহিত করেছে।

 

তবে সেবা খাত তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্য বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেবা রপ্তানিকারক দেশ এবং আর্থিক সেবা রপ্তানিতে শীর্ষ অবস্থানে রয়েছে। গত বছর দেশটির অর্থনৈতিক উৎপাদনের ১১ শতাংশ এসেছে আর্থিক ও সংশ্লিষ্ট পেশাগত সেবা খাত থেকে।

 

লন্ডন বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে অবস্থান বজায় রেখেছে। ইওয়াইয়ের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্যে আর্থিক সেবা খাতে ৯৪৯টি বিদেশি বিনিয়োগ প্রকল্প এসেছে, যা ফ্রান্স ও জার্মানির সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি।

 

অর্থনৈতিক প্রভাব সত্ত্বেও ব্রেক্সিট বাতিল করে পুনরায় ইইউতে যোগদানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া রাজনৈতিকভাবে এখনো সীমিত। বিষয়টি ব্রিটিশ রাজনীতিতে গভীর বিভাজনের কারণ হয়ে আছে।

 

২০২৪ সালে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার ইইউর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন চুক্তির সম্ভাবনাও আলোচনা পর্যায়ে রয়েছে।

 

তবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসব উদ্যোগের প্রভাব কতটা পড়বে, তা এখনো অনিশ্চিত। একই সঙ্গে ইউরোপীয় বাজারে আগের মতো প্রবেশাধিকার পেতে হলে যুক্তরাজ্যকে কিছু নীতিগত স্বায়ত্তশাসন ছাড়তে হতে পারে, যা ব্রেক্সিট বিতর্কের কেন্দ্রীয় বিষয়গুলোর একটি ছিল।

 

কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির পরিচালক শন ম্যাকগুইর বলেন, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইইউর সঙ্গে সম্পর্ক উন্নয়ন অর্থনৈতিকভাবে যুক্তিসঙ্গত পদক্ষেপ।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

বিশ্ব

View more
ভারতের আসামে বন্যায় ১১ লাখের বেশি মানুষ দুর্ভোগে । ছবি: সংগৃহীত
ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫, ২৫ জেলায় ১১ লাখের বেশি মানুষ দুর্ভোগে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে পৌঁছেছে। রাজ্যের ২৫টি জেলায় এখনো ১১ লাখের বেশি মানুষ বন্যার প্রভাবে দুর্ভোগে রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   ভারী মৌসুমি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানিতে ব্রহ্মপুত্রসহ রাজ্যের একাধিক নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাজার হাজার গ্রাম প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ, ঘরবাড়ি ও কৃষিজমি।    আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) তথ্য অনুযায়ী, দুই হাজারের বেশি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং কয়েক হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য শতাধিক ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন।    উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে রাজ্য প্রশাসনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার সদস্যরা কাজ করছেন। দুর্গম এলাকায় নৌকায় করে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে।    বন্যার প্রভাব পড়েছে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী কাজিরাঙা জাতীয় উদ্যানেও। প্রতিবছরের মতো এবারও উদ্যানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় বন্যপ্রাণী নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছে। এ কারণে জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণসহ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।    আসামে প্রতি বছরই বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র ও এর উপনদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের বন্যা দেখা দেয়। তবে চলতি বছরের বন্যাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় দুর্যোগ হিসেবে বিবেচনা করছেন কর্মকর্তারা। আবহাওয়া বিভাগ আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে আশঙ্কা করা হচ্ছে।

বায়জিদ হাসান প্রকাশ: আগস্ট ৬, ২০২৬ ৭:৩০
Iran, Oman deal ছবি: কোলাজ আমেরিকা বাংলা

হরমুজ প্রণালি পুরোপুরি খুলছে না, নতুন নৌচলাচল ব্যবস্থায় সমঝোতার পথে ইরান-ওমান

বেনিয়ামিন নেতানিয়াহু ও জেডি ভ্যান্স

ইসরায়েল নিয়ে সমালোচনার ব্যাখ্যা চাইতে ভ্যান্সের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু

লেবাননে বিস্ফোরণে প্রাণ হারাল দুই ইসরায়েলি সেনা, নতুন চাপে তেল আবিব

লেবাননে বিস্ফোরণে প্রাণ হারাল দুই ইসরায়েলি সেনা, নতুন চাপে তেল আবিব

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার নিউইয়র্কে আয়োজিত এক স্মারক সংবর্ধনায় জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।    অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক প্রকাশ ছিল জুলাই গণঅভ্যুত্থান।   রাষ্ট্রদূতের ভাষায়, একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অভ্যুত্থান জাতির ঐক্য ও দৃঢ় অঙ্গীকারের প্রতীক। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।   অনুষ্ঠানে সরকারের ‘থ্রি আর’ কৌশলের বিভিন্ন দিকও তুলে ধরেন রাষ্ট্রদূত। রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন নিয়ে গঠিত এ কৌশলের লক্ষ্য অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা পুনর্গঠন এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করা।   তিনি গণতান্ত্রিক শাসনব্যবস্থা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় জানান।   স্মারক আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের পটভূমি, আত্মত্যাগ, ঐতিহাসিক তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এর প্রভাব তুলে ধরা হয়।   সরকারি তালিকা অনুযায়ী, ৫ আগস্ট বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হচ্ছে। বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনেও দিবসটি উপলক্ষে স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৬, ২০২৬ ৪:৪২
জাপানের ভূমিকম্প কি সত্যিই মানবসৃষ্ট ছিল? কুমামোতো বিপর্যয়ের পর জাপানে নতুন বিতর্ক

জাপানের ভূমিকম্প কি সত্যিই মানবসৃষ্ট ছিল? কুমামোতো বিপর্যয়ের পর জাপানে নতুন বিতর্ক

প্রতিবেশীর মামলায় ভেঙে ফেলতে হবে ৪ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল প্রাসাদ!

প্রতিবেশীর মামলায় ভেঙে ফেলতে হবে ৪ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল প্রাসাদ!

তীব্র গরমে ঘরই যেন ‘হিট ট্র্যাপ’, রান্নাঘরে ঘুমাতে বাধ্য হচ্ছেন ব্রিটিশরা

তীব্র গরমে ঘরই যেন ‘হিট ট্র্যাপ’, রান্নাঘরে ঘুমাতে বাধ্য হচ্ছেন ব্রিটিশরা

হাসপাতালের ছাদে ‘মৃত্যুর ফেরেশতা’ সেজে আতঙ্ক! গ্রেফতার যুবক
হাসপাতালের ছাদে ‘মৃত্যুর ফেরেশতা’ সেজে আতঙ্ক! গ্রেফতার যুবক

ওয়েলসের একটি হাসপাতালের ছাদে কালো পোশাক পরে ‘গ্রিম রিপার’ বা মৃত্যুর প্রতীকসদৃশ চরিত্রের বেশে উঠে রোগী ও হাসপাতাল কর্মীদের আতঙ্কিত করার ঘটনায় এক যুবককে জরিমানা করেছে আদালত। অভিযুক্ত ২৬ বছর বয়সী লিওন গিলেস্পি দাবি করেছেন, তিনি আসলে ‘গ্রিম রিপার’ নন, কাকের পোশাক পরে ছিলেন। তবে তার কর্মকাণ্ডে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা সংস্থাগুলোকে ঘটনাস্থলে যেতে হয়।    ঘটনাটি ঘটে ২০২৬ সালের জুনে, উত্তর ওয়েলসের ইয়সবিটি গ্লান ক্লুইড হাসপাতালের ছাদে। কালো আলখাল্লা পরে এবং হাতে কাস্তের মতো দেখতে একটি লম্বা বস্তু নিয়ে গিলেস্পি প্রায় ৫০ মিনিট ধরে হাসপাতালের ছাদে অবস্থান করেন। নিচে থাকা রোগী, স্বজন এবং কর্মীদের দিকে তাকিয়ে থাকায় অনেকেই ভয় পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।    পরে পুলিশ তাকে ছাদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে। আদালতে তিনি এনএইচএস হাসপাতাল প্রাঙ্গণে অযৌক্তিকভাবে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ স্বীকার করেন। আদালত তাকে ২০০ পাউন্ড জরিমানা করে। একই শুনানিতে আগের দুটি দোকান থেকে চুরির মামলার জরিমানাও যুক্ত হওয়ায় তাকে মোট প্রায় ৪৫০ পাউন্ড পরিশোধের নির্দেশ দেওয়া হয়।    ঘটনার পর হাসপাতাল পরিচালনাকারী বেটসি ক্যাডওয়ালাডার ইউনিভার্সিটি হেলথ বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, হাসপাতাল প্রাঙ্গণে ভয়ভীতি সৃষ্টি, আগ্রাসী আচরণ বা জনদুর্ভোগের ব্যাপারে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।    পুলিশ জানিয়েছে, চিকিৎসা নেওয়ার উদ্দেশ্য ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ অমান্য করার অভিযোগেই তার বিরুদ্ধে মামলা করা হয়। আদালতের রায়ের মাধ্যমে সেই মামলার নিষ্পত্তি হয়েছে।

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ৬, ২০২৬ ১:২২
৩ বছর ধরে জেলে ইমরান খান, এবার মুক্তির দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ

৩ বছর ধরে জেলে ইমরান খান, এবার মুক্তির দাবিতে বাড়ছে আন্তর্জাতিক চাপ

ইরান যুদ্ধের চাপ, দ্রুত কমছে অস্ত্রের মজুত, ট্রাম্প-প্রতিরক্ষামন্ত্রীর  বৈঠক নিয়ে তোলপাড়

ইরান যুদ্ধের চাপ, দ্রুত কমছে অস্ত্রের মজুত, ট্রাম্প-প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে তোলপাড়

প্রেমিকের সঙ্গে প্রথম সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

প্রেমিকের সঙ্গে দেখা করতে মেক্সিকো থেকে ভেনেজুয়েলায়, পাঁচ ঘণ্টা পরই ভূমিকম্পে প্রাণ গেল প্রেমিকের

0 Comments