ডিগ্রি আছে, চাকরি নেই: ২৫ বছর বয়সী তরুণের মৃত্যুতে উঠে এলো নীরব এক সংকট
বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর দীর্ঘদিন স্থায়ী চাকরি খুঁজেও সফল না হওয়া এবং ক্রমবর্ধমান মানসিক চাপের মধ্যে ছিলেন ২৫ বছর বয়সী এক তরুণ। তার মৃত্যুর ঘটনায় অনুষ্ঠিত ইনকোয়েস্টে উঠে এসেছে, কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা, মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা এবং ব্যক্তিগত চাপ তার জীবনের শেষ সময়গুলোকে কঠিন করে তুলেছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জেমস কিপিং নামের ওই তরুণ ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর তিনি একটি স্থায়ী চাকরি পাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করছিলেন। চাকরির সুযোগ খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহায়তা চেয়েছিলেন তিনি। তার বাবা-পরিবারও তাকে কর্মসংস্থানের সুযোগ খুঁজে পেতে বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন।
ইনকোয়েস্টে পরিবার ও ঘনিষ্ঠজনদের দেওয়া তথ্য অনুযায়ী, জেমস দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। এর আগে তিনি চিকিৎসা সহায়তাও নিয়েছিলেন। তদন্তে আরও জানা যায়, তার মধ্যে মনোযোগ ঘাটতি ও অতিসক্রিয়তা-সংক্রান্ত সমস্যা (এডিএইচডি), অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, উদ্বেগ এবং বিষণ্নতার মতো জটিলতা ছিল।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে কয়েকদিন তার মানসিক অবস্থার অবনতি হচ্ছিল এবং ব্যক্তিগত জীবনেও চাপ বাড়ছিল। পরিবারের সদস্যরা জানান, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় তিনি হতাশা অনুভব করছিলেন।
তবে তদন্ত শেষে করোনার বা তদন্তকারী বিচারক সরাসরি আত্মহত্যার রায় দেননি। তিনি একটি বর্ণনামূলক রায় (ন্যারেটিভ ভারডিক্ট) প্রদান করেন এবং উল্লেখ করেন, ঘটনাটিকে কেবল একটি কারণ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। বরং এটি ছিল একাধিক মানসিক ও ব্যক্তিগত পরিস্থিতির সমন্বয়ে গড়ে ওঠা একটি জটিল ঘটনা।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে তরুণদের মধ্যে চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়ে উঠছে। অনেক ক্ষেত্রেই কর্মসংস্থান নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা মানসিক চাপ বাড়িয়ে দেয়, যা যথাসময়ে সহায়তা না পেলে গুরুতর প্রভাব ফেলতে পারে।
তাদের মতে, এ ঘটনা তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়োগদাতা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং সহজলভ্য সহায়তা ব্যবস্থার গুরুত্বও নতুন করে আলোচনায় এসেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আন্তর্জাতিক
View moreরাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার চালানো এই হামলায় রুশ ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের একটি লজিস্টিক সেন্টার ও একটি জ্বালানি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ শুরুতে ৫ জন আহতের কথা জানালেও পরবর্তীতে একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি হামলার শিকার জ্বালানি স্থাপনাটির নাম প্রকাশ করেননি। হামলার পর নাসার ফায়ার মনিটরিং সিস্টেম (এফআইআরএমএস) ভলগোগ্রাদ শহরের ঠিক দক্ষিণে লুকোয়েল পরিচালিত একটি বড় তেল শোধনাগারে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ছবি ধারণ করেছে। লুকোয়েল কর্তৃপক্ষ তাদের স্থাপনায় হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে ওয়াইল্ডবেরিজ কর্তৃপক্ষ ড্রোন হামলার পর তাদের একটি লজিস্টিক হাব-এ আগুন লাগার কথা নিশ্চিত করেছে এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে শহরের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। শুধু ভলগোগ্রাদেই নয়, পার্শ্ববর্তী রোস্তভ অঞ্চলের গুকাভো শহরেও আলাদা এক ড্রোন হামলায় এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ইউরি স্লিইসার। অন্যদিকে, তাতারস্তান প্রজাতন্ত্রে বিমান হামলার সতর্কতার কারণে ওয়াইল্ডবেরিজের প্রতিযোগী প্রতিষ্ঠান ওজোন তাদের একটি গুদাম খালি করতে বাধ্য হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দূরে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার মুহূর্তে কর্মীরা আতঙ্কে ভবন ছেড়ে পালাচ্ছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তারা রাশিয়া এবং অধিকৃত ক্রিমিয়া জুড়ে ৩৭১টি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে বা ভূপাতিত করেছে। উল্লেখ্য, গত দুই সপ্তাহে ড্রোন হামলায় ওয়াইল্ডবেরিজের এক ডজনেরও বেশি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে কোম্পানিটির স্টোরেজ ক্ষমতার একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ইউক্রেনের অভিযোগ, ওয়াইল্ডবেরিজ রুশ সামরিক বাহিনীকে ড্রোনের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে সহায়তা করছে। তবে কোম্পানিটি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার পাল্টা হামলায় দেশজুড়ে অন্তত ৯ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার রাতে কিয়েভে অবস্থিত একটি আমেরিকান কোম্পানির ড্রোন কারখানায় রুশ সামরিক বাহিনীর হামলার খবরও পাওয়া গেছে।
ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রক্ষা করছে সৌদি আরব: হুথি নেতার বিস্ফোরক বক্তব্য
মানবদেহে প্রথম পরীক্ষায় অভাবনীয় সাফল্য পেল রাশিয়ার ক্যানসার টিকা ‘নিওনকোভ্যাক’
স্পেনে একদিনে ৬০ হাজার অভিবাসীর অনুপ্রবেশ, সীমান্তে জরুরি সেনা মোতায়েন
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে মাঝিসহ আরও ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, শুক্রবার সকালে পশ্চিমপাড়া ঘাটসংলগ্ন সাগরে নৌকাটি ডুবে যায়। স্থানীয় জেলেরা উদ্ধার হওয়া ব্যক্তিদের তীরে নিয়ে আসেন। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দুর্ঘটনা আবারও রোহিঙ্গাদের ঝুঁকিপূর্ণ নৌপথে যাত্রার ভয়াবহ বাস্তবতা সামনে নিয়ে এসেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বহুদিন ধরেই সতর্ক করে আসছে যে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের এই রুট বিশ্বের অন্যতম প্রাণঘাতী শরণার্থী নৌপথে পরিণত হয়েছে।
সিডনির ‘কোডিং ফেস্ট ২০২৬’-এ সেরা এআই প্রজেক্টের পুরস্কার জিতল বাংলাদেশি গবেষক দল
সীমান্তে নজিরবিহীন অনুপ্রবেশে প্রাণ গেল অন্তত ৩৪ জনের, ২৫ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে স্পেন
স্পেনের সিউটা সীমান্তে হাজার হাজার অভিবাসীর ভিড়, মর্মান্তিক মৃত্যু বেড়ে ৩৪
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকট এবং লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর ক্রমবর্ধমান হুমকির মধ্যে বহুজাতিক একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। নতুন এই জোটে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডানসহ ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে। জোটটির মূল লক্ষ্য হলো লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক ও জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার রিয়াদে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপস্থিতিতে এই উদ্যোগের ঘোষণা দেয়। বৈঠকের পর সৌদি আরব, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন, সুদান, জিবুতি ও সোমালিয়া যৌথ বিবৃতিতে জোটের প্রতি সমর্থন জানায়। সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেয়নি। সৌদি আরব জানিয়েছে, এটি একটি প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোট। কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর উদ্দেশ্যে এটি গঠন করা হয়নি। বরং সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া, সমুদ্রপথে সমন্বিত টহল এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের নিরাপত্তা জোরদার করাই হবে এর প্রধান কাজ। জোটের সদর দপ্তর সৌদি আরবেই স্থাপন করা হবে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলা ও অবরোধের কারণে লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনও চাপে পড়েছে। ফলে সৌদি আরবের জন্য বাব আল-মান্দাব প্রণালি এবং লোহিত সাগরের বিকল্প রুটগুলোর নিরাপত্তা কৌশলগতভাবে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্ব বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ এবং প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য বাব আল-মান্দাব প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এ কারণে এই নৌপথে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজার, সরবরাহব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতায় সমুদ্রপথের নিরাপত্তা জোরদারে বহুপক্ষীয় সহযোগিতাকে আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছে সৌদি আরব।
‘মোদির পা ধুয়ে সেই পানি পান করতে চাই’ বলিউড অভিনেতা সুধেশ বেরির মন্তব্য
ফ্রান্সের দাবানল নেভাতে সামরিক বিমানকে বানানো হলো ওয়াটার বোমারু